ঘরের মাঠে টস হেরে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স
- আপডেটঃ ০৫:২৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ৯১৩ বার পঠিত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মিরপুরে নিজেদের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচেও সোহান-মাহেদীর বিপক্ষে মাঠে নেমেছে জাকের-রনিরা। একাদশ বিপিএলে দ্বিতীয়বারের মতো রংপুরের বিপক্ষে মাঠে নামছে সিলেট।
আজ সোমবার (০৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিশোধ নেয়ার ম্যাচে টসভাগ্য সহায় হয়নি সিলেটের।
টস জিতেছের রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। সিলেট অধিনায়ক আরিফুল হককে ব্যাটিং আহ্বান জানিয়েছেন তিনি।
এখন পর্যন্ত তিন ম্যাচের সবগুলোতে জিতে টেবিলের শীর্ষে রংপুর। সবার নিচে এক ম্যাচ খেলা সিলেট। টেবিলের দিকে তাকিয়ে সবাই এগিয়ে রাখবেন রংপুরকেই। তবে টি-টোয়েন্টিতে কখন কী হয় বলা মুশকিল। তাছাড়া সিলেট খেলবে তাদের হোম স্টেডিয়ামে। দর্শকদের সমর্থনও পাবে তারা। যে কারণে লড়াইয়ে সিলেটকে দুর্বল ভাবার কোনো কারণ নেই।
রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, মো. আজিজুল হাকিম তামিম, নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, সাইফ হাসান, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফুদ্দিন, রকিবুল হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: রনি তালুকদার, জর্জ মুন্সে, জাকির হাসান (উইকেটরক্ষক), পল স্টার্লিং, জাকের আলী, আরিফুল হক (অধিনায়ক), অ্যারন জোনস, তানজিম হাসান সাকিব, নিহাদুজ্জামান, রিচি টপলি, আল-আমিন হোসেন।










