ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত কমিশন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ৮৫২ বার পঠিত

ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’।

আজ সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান।

তিনি বলেন, এটি বিডিআর বিদ্রোহ ছিলো না। ষড়যন্ত্রের মাধ্যমে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। যাতে করে বাহিনীগুলো ও দেশ দুর্বল হয়। এর সাথে দেশী ও বিদেশি চক্র জড়িত ছিলো। সেদিন সেনাবাহিনী বসে না থেকে পিলখানায় প্রবেশ করলে এমন হত্যাযজ্ঞ সম্ভব হতো না। কেনো যায়নি, এর পেছনে কারা ছিলো তা তদন্ত করে আনা হবে।

কমিশন প্রধান ফজলুর রহমান জানান, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে চলমান মামলাগুলো নিয়েও তারা কাজ করতে চান তারা। এনিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দেয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিজিবি সদরদপ্তরে অফিস পাবেন তারা। আর বুধবার (০৮ জানুয়ারি) থেকে কাজ শুরু করবেন।

এসময় পিলখানায় হত্যাকাণ্ডের শিকার কর্মকর্তাদের পরিবারের সদস্যদের কাছে তথ্য চেয়ে সহযোগিতা চান তিনি। তারাও কমিশনকে সহায়তার আশ্বাস দেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত কমিশন

আপডেটঃ ০৬:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫