ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় আবারও শীত নিয়ে দুঃসংবাদ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ৮৯৬ বার পঠিত

আবারও কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী। সঙ্গে শীতের অনুভূতিও বেড়েছে। এই অবস্থায় আজ বুধবার (০৮ জানুয়ারি) দিনভর সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তিনি জানান, আজ দেশের অধিকাংশ জায়গাতেই ঘন কুয়াশা পড়েছে। ঢাকায় কুয়াশার ঘনত্ব গতকালের তুলনায় অনেকটাই বেশি। দিনভর এমন অবস্থা বজায় থাকবে। দুপুরের পর স্বল্প সময়ের জন্য সূর্যের দেখা মিলতে পারে। তবে সেটি ঠান্ডার অনুভূতি কমাতে তেমন সহায়ক হবে না।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে সকাল ৭টায় প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে ভোর থেকে হালকা ও মাঝারি ধরনের কুয়াশা পড়েছে। যার ফলে, দিনে শীতের অনুভূতি বজায় থাকবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ঢাকায় আবারও শীত নিয়ে দুঃসংবাদ

আপডেটঃ ১২:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫