কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না: জাস্টিন ট্রুডো
- আপডেটঃ ০৬:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / ৯১৩ বার পঠিত
কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রস্তাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা নাকচ করে দিয়েছেন সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
গতকাল মঙ্গলবার (০৭ জানুয়ারি) দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক্সে একটি পোস্ট দিয়েছেন জাস্টিন ট্রুডো লিখেছেন, জাহান্নামের ‘স্নোবল’ হওয়ার সুযোগ নেই। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না। আমাদের দুই দেশের শ্রমিকরা ও সম্প্রদায়গুলো একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক এবং নিরাপত্তা অংশীদার হওয়া থেকে উপকৃত হয়।’
কানাডার পররাষ্ট্রমন্ত্রীও মেলানী জোলিও ট্রুডোর সুরে কথা বলেছেন। গতকাল তিনি বলেন, ‘কানাডার শক্তির প্রকৃতি সম্পর্কে তাঁর (ট্রাম্প) কোনো ধারণা নেই। আমাদের অর্থনীতি শক্তিশালী। আমাদের জনগণ শক্তিশালী। আমরা হুমকির মুখে কখনো পিছু হটব না।’
গত সোমবার (০৬ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘কানাডার অনেক মানুষ আমাদের ৫১তম অঙ্গরাজ্য হতে চায়। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন। তাই তিনি পদত্যাগ করেছেন।’
ট্রাম্প আরও বলেন, ‘কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয়, তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে এবং তারা রাশিয়ান ও চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। এক সঙ্গে, এটা একটি মহান জাতি হবে।’
এর আগে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ট্রাম্প বলেছিলেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তিনি কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এর পর ডিসেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করলে তখনও ট্রাম্প ট্রুডোকে বলেছিলেন, কানাডা যেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যায়।










