ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / ৯১১ বার পঠিত

খুলনা অঞ্চল ছাড়া দেশের সব অঞ্চলে সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। তাপমাত্রার পারদ কমে দেশজুড়ে বেড়েছে শীতের অনুভূতি। এরমধ্যেই আজ থেকে হানা দিতে যাচ্ছে শৈত্যপ্রবাহ। যা কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল বুধবার (০৮ জানুয়ারি) আবহাওয়া পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি বলেন, ‘কুয়াশা থাকলে রাতের তাপমাত্রা সাধারণত বেড়ে যায়। তবে দিনে আলো না থাকায় তাপমাত্রা কমে যেতে পারে। গতকাল দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও আজ তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে তা তীব্র হওয়ার সম্ভাবনা কম।’

শৈত্যপ্রবাহ কতদিন থাকতে পারে? জবাবে আবহাওয়াবিদ বলেন, ‘আগামী দু-তিন দিন এমন কুয়াশা থাকতে পারে। রাজধানীতেও অন্তত দুই দিন এ অবস্থা থাকতে পারে। আগামী শনি বা রোববার থেকে আকাশ পরিস্কার হয়ে যেতে পারে। এ দফায় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে আকাশ কুয়াশায় ঢেকে থাকার জন্য শীতের অনুভূতি বেড়ে যাবে।’

তিনি জানান, আগামী রোববার থেকে তাপমাত্রা বেড়ে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে আবার তা কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল কুয়াশা থাকলেও দেশের কোথাও শৈত্যপ্রবাহ ছিল না; বরং সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। যদিও রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা কমে গেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকত পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

আগামীকাল শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

আগামী শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া আগামী ৫ (পাঁচ) দিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আজ থেকে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আপডেটঃ ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫