ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাতেই অস্থায়ী আদালত পুড়িয়ে দেয়া হয়েছে, শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / ৯০২ বার পঠিত

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। আগুনে কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে দাবি চকবাজার থানা পুলিশের।

এসময় তারা আলিয়া মাদরাসার আশপাশের সব সড়ক বন্ধ করে দেন। দাবি তোলেন, তাদের মাদরাসা মাঠ ফিরিয়ে দিতে হবে। তবে মধ্যরাতে অস্থায়ী এ আদালতের এজলাস কক্ষে কে বা কারা আগুন দিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, টেলিভিশনে ঘটনাস্থলের বর্ণনা দেখে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়। এসময় তারা পুরো ঘটনাস্থল পরিদর্শন করেন।

২০২৩ সালের ডিসেম্বরে সংস্কার কাজ শেষে আলিয়া মাদরাসার মাঠকে ‘বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ’ হিসেবে উদ্বোধন করতে গিয়ে তোপের মুখে পড়েন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস। মাঠটি সিটি করপোরেশন দখল করছে-এমন অভিযোগ তুলে উদ্বোধনের আগেই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

রাতেই অস্থায়ী আদালত পুড়িয়ে দেয়া হয়েছে, শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেটঃ ০২:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫