ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পানির নিচে মক্কা-মদিনা, সৌদিতে রেড অ্যালার্ট জারি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / ৮৬৭ বার পঠিত

সৌদি আরবে টানা ভারী বর্ষণে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় ইতোমধ্যে লাল সতর্কতা সংকেত (রেড অ্যালার্ট) জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদসংস্থা গালফ নিউজ জানিয়েছে, এনসিএমের কর্মকর্তারা জানিয়েছেন দেশটির পূর্বাঞ্চলও বন্যার পানিতে ডুবে গেছে। বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির এবং জাজানে।

আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আবহাওয়া বিভাগ সতর্কতা জারির পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে। চারদিনে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে।

পবিত্র নগরী মক্কা এবং এটির আশপাশের অঞ্চল তাঈফ, মায়সান, আদহাম, রানিয়াহ এবং আল মুয়াহতে আবহাওয়া সবচেয়ে বৈরী থাকতে পারে। টানা বৃষ্টির কারণে মক্কার দক্ষিণ-পূর্বে আল-আওয়ালি এলাকায় বন্যায় রাস্তাঘাটে গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং লোকজন বন্যার পানির মধ্য দিয়ে হাঁটছেন।

বেশ কিছু এলাকায় বৃষ্টি এখনও থামেনি। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদি সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যেন ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদির বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। সেসব ছবি-ভিডিওতে দেখা গেছে, বন্যার পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এছাড়া বিভিন্ন ভবনের একতলার প্রায় অর্ধেক ডুবে গেছে- এমনও দেখা গেছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

পানির নিচে মক্কা-মদিনা, সৌদিতে রেড অ্যালার্ট জারি

আপডেটঃ ০৪:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫