ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরা থানার ভেতর থেকে ওসির লাশ উদ্ধার

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / ৮৬৭ বার পঠিত

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, নিহত ওসি আল-আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বছরের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন আল-আমিন। প্রায় চার মাস যাবত ভালোভাবেই দায়িত্ব পালন করছেন তিনি। আজ দুপুরের দিকে থানার ডিউটিরত পুলিশ সদস্যরা দেখতে পান থানায় ওসির শয়ন কক্ষের জানালার সঙ্গে তাঁর মরদেহ ঝুলছে।

পরে জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে সিআইডি ফরেনসিক টিম এসে মরদেহর সুরতহালের কার্যক্রম শুরু করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন এবিষয়ে এখনও কিছু জানা যায়নি।

শরীয়তপুর পুলিশ লাইনস হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম বলেন, ‘আমি মরদেহটি জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলতে পারব বিস্তারিত।’

বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ওসি আল-আমিন আত্মহত্যা করেছেন। আমরা তাঁর সুরতহাল করার জন্য অপেক্ষা করছি। ঢাকা থেকে সিআইডি ফরেনসিক টিম এসে লাশ সুরতহাল করবে।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

জাজিরা থানার ভেতর থেকে ওসির লাশ উদ্ধার

আপডেটঃ ০৬:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫