ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা সময় এলে দেখা যাবে : সিইসি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / ৮৫৫ বার পঠিত

আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা, তা সময়ই বলে দেবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।তিনি বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে।

আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘সময় এলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় এলে দেখা যাবে। সেজন্য কাজ করছে ইসি।’

সিইসি আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছি। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরাও অংশ নিতে পারবেন।’

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা সময় এলে দেখা যাবে : সিইসি

আপডেটঃ ০৬:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫