ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আগুনে পুড়ল ৬ ট্রাক

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / ৮৫৫ বার পঠিত

রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অন্তত ছয়টি ট্রাক পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

আজ রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যেই সেখানে প্রথম দুটি, পরে আরও একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে আটটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমে বলেন, ট্রাকস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজে আগুন লাগে। এটি আসলে একটি দোকান।

আগুন লাগার পর সেখানে থাকা ছয়টি ট্রাক পুড়ে গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আগুনে পুড়ল ৬ ট্রাক

আপডেটঃ ১২:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫