ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / ৯১৯ বার পঠিত

মাঘের প্রথম দিনে কুয়াশা চিরে সকাল থেকেই ঝলমলে রোদ ছিল রাজধানীতে। যদিও সারাদেশের চিত্র ভিন্ন। কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। এদিকে প্রকৃতিতে হিমভাব বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিন তাপমাত্রা কমতে থাকবে বলে জানানো হয়েছে।

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এ ছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ অবস্থায় রাতের তাপমাত্রা কমতে পারে, আর দিনের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।

তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় অবশ্য দিনের তাপমাত্রা কমতে পারে বলেও জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আর বর্ধিত ৫ (পাঁচ) দিনে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, বুধবার দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রের্কড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায়। দু-দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়। এতে শীতের তীব্রতা আরও বেড়েছে। তীব্র এই শীতে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আপডেটঃ ১২:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫