ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশে এইচএমপিভি ভাইরাসে প্রথম নারীর মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / ৯২৬ বার পঠিত

দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারী সানজিদা আক্তার (৩০) মারা গেছেন। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

জানা গেছে, তার শরীরে এইচএমপিভির পাশাপাশি অন্যান্য জটিলতা ছিল। সেজন্য তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানেই তিনি মারা গেছেন। রাতেই তার মরদেহ নরসিংদীর বাড়িতে নেয়া হয়েছে এবং পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

এর আগে, গত রোববার (১২ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সানজিদার শরীরে এইচএমপিভি শনাক্তের বিষয়টি জানায়। সেসময় চিকিৎসকরা জানিয়েছিলেন তারা শরীরে অন্যান্য জটিলতা থাকায় আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

চলতি বছরের শুরুতে চীনে প্রথম এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয়। ভারতেও ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

ভাইরাসটিকে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি নামে চিহ্নিত করা হয়েছে। এ ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দেশে এইচএমপিভি ভাইরাসে প্রথম নারীর মৃত্যু

আপডেটঃ ১২:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫