ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / ৮৮৯ বার পঠিত

বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আম গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এসময় ওপার থেকে ছোড়া হাতবোমার বিস্ফোরণে অন্তত ৫ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলার কিরণগঞ্জ সীমান্তে এই ঘটনা ঘটে। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সংঘর্ষ চলছিল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী চেষ্টায় এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এই উত্তেজনা কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সেই চৌকা সীমান্তেও ছড়িয়ে পড়ে। এর বিস্তৃতি ঘটে সীমান্তের তিন কিলোমিটার পর্যন্ত।

আহতরা হলেন- বিনোদপুর ইউনিয়নের ঘন্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি ও কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক।

সরেজমিন, ভারতীয় উত্তেজিত জনতাকে বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে হাত বোমা ছুড়তে দেখা গেছে। বাংলাদেশের সীমান্তবাসীদেরও লাঠিসোটা নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আমগাছ এবং শতাধিক বরই গাছ ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে কেটে ফেলেছে।

কালিগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু জানান, ফারুক মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করা কালে ভারতীয়দের ছোড়া পাথরে মাথায় আঘাত পায়।

মিঠুন নামে একজন জানান, সীমান্তের বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন বাংলাদেশে ঢুকে তার ওপর আক্রমন করে।

৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের উপ অধিনায়ক ইমরুল কায়েস ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স।

অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা গেছে।

বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক ৫৯ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সাথে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ

আপডেটঃ ০৬:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫