তাপমাত্রা-কুয়াশা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
- আপডেটঃ ১২:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ৮২২ বার পঠিত
আজ মাঘের প্রথম সপ্তাহের শেষ দিন। ঢাকায় এ বছর তেমন একটি শীত পড়েনি। বইছে হালকা ঠাণ্ডা বাতাস। এমন অবস্থায় রাজধানীর পাশাপাশি সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের কোথাও কোথাও শেষরাত থেকে সকাল পর্যন্ত পড়তে পারে ভারি কুয়াশা।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ অবস্থায় আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।










