ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি, নিরাপদে অবতরণ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:০০:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ৮৯৩ বার পঠিত

ইতালির রোম থেকে ঢাকা আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির প্রেক্ষিতে তল্লাশি চালানো হচ্ছে। ফ্লাইটের যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। এরপর সাড়ে ১০টায় বোম ডিসপোজাল ইউনিট এর ভেতরে প্রবেশ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তল্লাশি চলছিলো। প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চলছে।

ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে টার্মিনালে নেয়া হয়েছে। উড়োজাহাজটি ঘিরে রাখে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। উড়োজাহাজটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন।

জানা গেছে, বোমা হামলার হুমকি ওই ফ্লাইটের পাইলট বা কো পাইলটকে নয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের হোয়াটসঅ্যাপ নম্বরে দেয়া হয়েছে।

একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। তবে সেখানে কী বলা হয়েছে তা জানা সম্ভব হয়নি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বাংলাদেশ একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি, নিরাপদে অবতরণ

আপডেটঃ ০৪:০০:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫