ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ুদূষণের শীর্ষ তিনেই চীন, ঢাকার পরিস্থিতি কী?

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৩৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ৮৭৩ বার পঠিত

বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। বায়ুদূষণে আজ সকালে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম। এই তালিকায় শীর্ষে রয়েছে চীনের উহান শহর। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে শহরটির বায়ু। সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২২৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাজধানী ঢাকা।

জানা যায়, বাতাসে ক্ষতিকর কণার উপস্থিতিতে শ্বাসনালীর সুরক্ষা কোষগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মানুষের। তাই জীবাণু সংক্রমণের ঝুঁকিও বাড়ে বায়ুদূষণে। আর দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা রয়েছে সেই বায়ুদূষণের কবলে।

এদিন একই সময়ে ২৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থানে করছে চীনের উহান প্রদেশ। ২৩৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীনেরই চ্যাংডু। আবার তৃতীয় অবস্থানে রয়েছে চীনের চংকিং, যার স্কোর ২৩১। এ ছাড়া ২৩০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ২২৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বায়ুদূষণের শীর্ষ তিনেই চীন, ঢাকার পরিস্থিতি কী?

আপডেটঃ ১২:৩৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫