ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১৬ বছর পর কারামুক্ত হচ্ছেন ১৬৮ বিডিআর সদস্য

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ৮১৮ বার পঠিত

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ বছর কারাগারে বন্দি জীবন শেষে মুক্তি পাচ্ছেন তৎকালীন বিডিআরের ১৬৮ জন জওয়ান। ইতোমধ্যে একে একে কারাগার থেকে বের হতে শুরু করেছেন সাজাভোগ করা সদস্যরা।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার পর থেকে যাচাই-বাছাই শেষে কারাগার থেকে বের হতে থাকেন।

দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরতে পেরে আপ্লুত সাজাভোগ করা বিডিআর জওয়ানরা। অন্যদিকে, প্রিয়জনকে কাছে পেয়ে আপ্লুত হয়েছে পড়েন স্বজনরাও। কারাফটকের সামনে অনেককে কান্না করতেও দেখা যায়।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের সব কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তাদেরকে মুক্তি দিতে শুরু করি।

তিনি বলেন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১৩ জন মুক্তি পাচ্ছেন। ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

১৬ বছর পর কারামুক্ত হচ্ছেন ১৬৮ বিডিআর সদস্য

আপডেটঃ ০২:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫