ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও শাহজালাল বিমানবন্দরে বোমা হামলার হুমকি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ৮৪৯ বার পঠিত

একটি অচেনা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আজ  আবারও হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার হুমকি দেয়া হয়েছে। এবার অজ্ঞাত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এপিবিএন কর্মকর্তাদের কাছে হুমকির এই বার্তা এসেছে।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, এপিবিএন ডিউটি অফিসারের নম্বরে আমরা আরেকটি সম্ভাব্য হুমকি পেয়েছি অচেনা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে।

তিনি জানান, প্রোটোকল অনুযায়ী সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে এবং বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের সব অপারেশন স্বাভাবিকভাবে চলছে।

এর আগে, গতকাল বুধবার (২২ জানুয়ারি) রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা আছে উল্লেখ করে টেলিফোনে হুমকি দেয়া হয়। তবে তল্লাশি চালিয়ে কিছুই খুঁজে পায়নি কর্তৃপক্ষ। অন্য কোনো উদ্দেশ্যে ভুয়া বার্তা ছড়ানো হচ্ছে কি না, বিমানবন্দর কর্তৃপক্ষ সে বিষয়েও খতিয়ে দেখছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আবারও শাহজালাল বিমানবন্দরে বোমা হামলার হুমকি

আপডেটঃ ০৫:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫