ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো বৈঠক

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৩৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / ৮৯০ বার পঠিত

সারাদেশে রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চালু করতে সমঝোতার বৈঠক শেষ হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি। আপাতত ট্রেন চলার কোনো খবর নেই। তাই সারাদেশে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকছে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে বৈঠকটি অনুষ্ঠিত হয়। কিন্তু দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কোন সিদ্ধান্ত ছাড়াই রানিং স্টাফদের প্রতিনিধি সেখান থেকে বেরিয়ে যান।

কিন্তু দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুর রহমান সেখান থেকে বেরিয়ে আসেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস-ও।

রুম থেকে বেরিয়ে সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, রেল সচিব-মহাপরিচালকের সঙ্গে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি বলে বৈঠক চলাকালীনই আমি চলে এসেছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব। আমরা আমাদের কর্মবিরতিতে অনড় আছি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো বৈঠক

আপডেটঃ ০৫:৩৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫