শীতের মধ্যেই ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
- আপডেটঃ ১১:৪৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৯১২ বার পঠিত
সারাদেশে কুয়াশার সঙ্গে রয়েছে শীতের অনুভূতি। এরই মধ্যে ঢাকাসহ দেশের ৪টি বিভাগের বেশকিছু অঞ্চলে দুদিন বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামী ৫ (পাঁচ) দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।










