ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার পরিস্থিতি কী?

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / ৮৫২ বার পঠিত

আজ সকালেই ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয়। দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচক থেকে এ তথ্য জানা গেছে। এই সময়ে ঢাকার বায়ুর মান স্কোর ছিল ২৪৫ ।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩৫৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।এছাড়াও ২৪৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা শহর, তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, যার স্কোর ২০১, আবার ১৯০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু এবং পঞ্চম অবস্থানে থাকা চীনের চংকিং শহরের স্কোর ১৮৪।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার পরিস্থিতি কী?

আপডেটঃ ১২:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫