ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআন পোড়ানো সেই ব্যক্তিকে সুইডেনে গুলি করে হত্যা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / ৮৭৯ বার পঠিত

প্রকাশ্যে পবিত্র কোরআনের কপি পুড়িয়ে আলোচনায় আসা সালওয়ান মোমিকাকে গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাতে সুইডেনে তার অ্যাপার্টমেন্টে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসভিটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে ৩৮ বছর বয়সী ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকাকে হত্যা করা হয়।

সুইডিশ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হত্যাকাণ্ডের পরই পাঁচ জনকে আটক করা হয়েছে। একজন প্রসিকিউটর তাদের আটকের নির্দেশ দিয়েছেন। তবে আটককৃতদের মধ্যে হামলাকারী আছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি তারা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ বিভাগ।

কোরআন পোড়ানোর ঘটনায় আদালতের রায়ের কয়েক ঘণ্টা আগে তাকে হত্যা করা হলো। স্টোকহোম ডিস্ট্রিক কোর্ট ওই মামলার রায়ের শুনানি হওয়ার কথা ছিল আজ। তবে, এ ঘটনার পর রায়ের শুনানি স্থগিত করা হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ হওয়ার সময় মোমিকা টিকটকে লাইভ স্ট্রিমিং করছিলেন। রয়টার্সের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ একটি ফোন তুলে নিয়ে লাইভস্ট্রিম শেষ করছে।

২০২৩ সালে ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে দুই দফায় কোরআন পোড়ান মোমিকা। প্রথম দফাটি হয় স্টকহোমের একটি মসজিদের বাইরে। দ্বিতীয়টি ইরাকি দূতাবাসের বাইরে। পরে ওই ঘটনা ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিবাদ দেখা যায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে।

জানা যায়, ২০১৮ সালে ইরাক থেকে সুইডেনে আসেন মোমিকা। এরপর ২০২১ সালে তিন বছরের জন্য সুইডেনে বসবাসের অনুমতি পান। ২০২৩ সালে মাইগ্রেশন এজেন্সি রেসিডেন্সি আবেদনে মিথ্যা তথ্য দেওয়ার জন্য মোমিকাকে দেশে ফেরত পাঠাতে চেয়েছিল সুইডেন। কিন্তু ইরাকে ‘নির্যাতন ও অমানবিক আচরণের ঝুঁকি’ থাকায় এটি করতে পারেনি।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

কোরআন পোড়ানো সেই ব্যক্তিকে সুইডেনে গুলি করে হত্যা

আপডেটঃ ০৬:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫