ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ দেশের যেসব জায়গায় বৃষ্টি হতে পারে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৩৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮৯১ বার পঠিত

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে ঢাকাসহ দেশের কয়েক অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকবে। ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আজ দেশের যেসব জায়গায় বৃষ্টি হতে পারে

আপডেটঃ ১১:৩৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫