ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়া থানা নিরাপত্তায় রাতভর সেনাবাহিনীর সাঁজোয়া যান

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮৭১ বার পঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাঁজোয়া যান নিয়ে সারারাত থানা ঘিরে রাখে সেনাবাহিনী। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। সম্ভাব্য গ্রেফতারের ভয়ে এলাকার পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

গতকাল রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হামলায় টুঙ্গিপাড়া থানার ৫ পুলিশ সদস্য আহত হওয়ার হওয়ার পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে।এ ঘটনায় ১৭৫ জনের নাম উল্লেখ এবং ৩০০ জনকে অজ্ঞাত উল্লেখ করে থানায় মামলা হয়েছে।

গতকাল রাত সাড়ে ৯টা থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত সেখানে অবস্থান করেন সেনা সদস্যরা। থানা সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) খোরশেদ আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের বঙ্গবন্ধু সমাধির কাছেই আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় পুলিশ একজনকে আটক করে। পরে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাঁকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। হামলায় টুঙ্গিপাড়া থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

হামলাকারী সবাই স্থানীয় আওয়ামী লীগ সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

টুঙ্গিপাড়া থানা নিরাপত্তায় রাতভর সেনাবাহিনীর সাঁজোয়া যান

আপডেটঃ ০১:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫