ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ বছর পর দিল্লিতে বড় জয় বিজেপির

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮১৪ বার পঠিত

দিল্লির বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে দেশটির কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। দুই যুগেরও বেশি সময় পর দিল্লির ক্ষমতায় ফিরছে দলটি। নির্বাচনে পরাজিত হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নিজ আসনেও হেরেছেন কেজরিওয়াল। গত দুই নির্বাচনে এএপির ঝোড়ো ফলাফল উল্টে ৪৮টি আসনে ফুটেছে পদ্মফুল। এএপি জয় পেয়েছে ২২টিতে। কোনো আসনে জয় পায়নি কংগ্রেস। খবর এনডিটিভির।

গতকাল শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই বিজেপি বড় ব্যবধানে এগিয়ে যায়। পরে বেলা আড়াইটার দিকে ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হলে কার্যত স্পষ্ট হয়ে যায় ফলাফল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চলমান ভোটগণনায় এখন পর্যন্ত ১ হাজার ২০০ ভোটে প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে পিছিয়ে আছেন কেজরিওয়াল। ফলে দিল্লির ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গেছে। দিল্লির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন প্রবেশ ভার্মা। ধারণা করা হচ্ছে, তিনি শিগগিরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করবেন।

২০১৩ সাল থেকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আসনটি ধরে রেখেছিলেন। এক দশক আগে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে পরাজিত করে আম আদমি পার্টির এক দশকের শাসনের সূচনা করেছিলেন।

অন্যদিকে জঙ্গপুরা আসনে ৬৭৫ ভোটে হেরে গেছেন আম আদমি পার্টির আরেক শীর্ষ নেতা মণীশ সিসোদিয়া। এই দুই হেভিওয়েট নেতার পরাজয় যেন গোটা আম আদমি পার্টিরই পরাজয়ের প্রতীক হয়ে উঠেছে।

টানা তৃতীয় মেয়াদের জন্য লড়াই করে লজ্জাজনকভাবে হেরে গেলেন কেজরিওয়াল। দুপুর ১টা পর্যন্ত ভোটগণনার ফলাফলে দেখা গেছে, দিল্লির বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে কেজরিওয়ালের আম আদমি পার্টি এগিয়ে আছে ২২টি আসনে।

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে অনেকেই ভেবেছিল, এবার কংগ্রেস হয়তো জোট বাঁধবে আম আদমি পার্টির সঙ্গে। ভারতের একাধিক সংবাদমাধ্যম দাবি করেছিল, কংগ্রেসকে ১৫টি আসন দেবে আপ। কিন্তু শেষ পর্যন্ত তা ঘটেনি। কেজরিওয়াল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আম আদমি পার্টি দিল্লির নির্বাচনে নিজের শক্তি অনুযায়ী একাই লড়বে। কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কোনো সম্ভাবনা নেই।’ শেষ পর্যন্ত তাই হয়। আপ একা লড়ার সিদ্ধান্ত নেয়।

গত বুধবার দিল্লি বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে শুরু হয়েছে পোস্টাল ব্যালটের গণনা। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

২৭ বছর পর দিল্লিতে বড় জয় বিজেপির

আপডেটঃ ০৫:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫