ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন যে বার্তা দিলো আবহাওয়া অফিস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮৬০ বার পঠিত

মাঘ বিদায় নিতে বাকি মাত্র চারদিন। এরপরই প্রকৃতিতে ছড়াবে ফাল্গুনের সৌরভ। এই অবস্থার মধ্যেই ফের তাপমাত্রার পারদ কমে বেড়েছে শীতের অনুভূতি। সঙ্গে হানা দিয়েছে শৈত্যপ্রবাহ। তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের ২ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল রোববার (০৯ ফেব্রুয়ারি) রাতে আবহাওয়া অধিদপ্তর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। রাজশাহী এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন যে বার্তা দিলো আবহাওয়া অফিস

আপডেটঃ ১২:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫