ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ের সামনে প্রাথমিক শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮৮৪ বার পঠিত

আন্দোলন শুরুর ১১ দিনেও দাবি পূরণে কোনোপ্রকার আশ্বাস না পেয়ে রাজধানীর প্রাণকেন্দ্র সচিবালয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিতে গেলে জলকামান নিক্ষেপ করে পুলিশ। তবুও অনড় অবস্থানে রয়েছেন নিয়োগ বাতিল হওয়া সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন তারা। একপর্যায়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন। পরে সেখানে অবস্থান নিয়ে দ্রুত নিয়োগের দাবি জানান সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

একপর্যায়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন। পরে সেখানে অবস্থান নিয়ে দ্রুত নিয়োগের দাবিতে নানা স্লোগান দেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

পরে পুলিশ সড়ক ছাড়তে বললেও তাতে রাজি হয়নি আন্দোলনকারীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করতে দেখা গেছে। এর আগে, বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে মহাসমাবেশ করে আন্দোলনকারীরা।

বিকেল ৩টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা। ওই সময় প্রেস ক্লাব হয়ে সুপ্রিম কোর্টের সামনে দিয়ে সচিবালয় অভিমুখে আসার সময় পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করে।

তবে বাধা উপেক্ষা করে সচিবালয়ের দিকে অগ্রসর হন শিক্ষকরা। এরপর সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিক্ষেপ করে পুলিশ।

গত ১০ ফেব্রুয়ারি পুলিশের জলকামান নিক্ষেপের পর গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরিপ্রার্থীরা বৈঠক করেন। সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যবস্থা নিতে আদালতে আপিল করা হয়। তাদের কাউকে নিয়োগ থেকে বাদ দেয়া হবে না জানানো হলেও উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না-হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সচিবালয়ের সামনে প্রাথমিক শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান

আপডেটঃ ০৬:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫