ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বন্যা-ঝড়ে ৯ জনের মৃত্যু, বিদ্যুৎহীন ৫ লাখের বেশি মানুষ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৬:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮১১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের মধ্যপূর্বাঞ্চলে বন্যা ও ঝড়ে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। ভারী বৃষ্টিতে নদী উপচে পানিতে রাস্তাঘাট ডুবে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ৫ লাখের বেশি মানুষ। এই পরিস্থিতিতে কেন্টাকি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ঝড় শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৩৯ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হচ্ছে। এছাড়াও শত শত মানুষ বন্যায় আটকে পড়েছেন। গেল এক দশকে এটিকে সবচেয়ে বৈরী আবহাওয়া।

কেন্টুকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন, তার রাজ্যে আটজন মারা গেছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বন্যার পানিতে আটকা পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। গভর্নর বেশিয়ার জনগণকে সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে রাস্তায় বের হবেন না, জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন।

জর্জিয়ায় যিনি মৃত্যুবরণ করেছেন। তিনি তার বিছানায় শুয়ে ছিলেন। এ সময় একটি গাছ তার ওপরে পড়ে। এতে তিনি মারা যান।

কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলাইনা রাজ্যে সপ্তাহান্তে বিভিন্ন মাত্রার ঝড়সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছিল। রাজ্যগুলোর বেশিরভাগই সেপ্টেম্বর মাসে হ্যারিকেন হেলেনের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

পাওয়ার আউটেজ ইউএস জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে আট রাজ্যে রোববার রাত পর্যন্ত পাঁচ লাখের বেশি পরিবার বিদ্যুৎবিহীন ছিল।

সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে কেন্টাকিতে। মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, রাজ্যের কিছু অংশে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এর ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

সতর্ক করে কর্তৃপক্ষ বলেছে, বন্যা আরও ভয়াবহ হতে পারে। কেন্টাকি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক এরিক গিবসন বলেন, নদীগুলো আরও ফুলে ফেঁপে উঠতে পারে।

জাতীয় আবহাওয়া সংস্থার জ্যেষ্ঠ পূর্বাভাসদাতা বব ওরাভেক বলেন, বন্যার প্রভাব কিছুদিন থাকবে। কারণ, অনেক নদী ও খাল এখনো ফুলে ফেঁপে উঠেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতে একটি পোলার ভোর্টেক্স যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আঘাত হানতে পারে, যার ফলে উত্তর রকি পর্বতমালা ও নর্দার্ন প্লেইনসে তাপমাত্রা দ্রুত কমে যাবে। কলোরাডোর ডেনভার শহরে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। সেখানে এরই মধ্যে গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

যুক্তরাষ্ট্রে বন্যা-ঝড়ে ৯ জনের মৃত্যু, বিদ্যুৎহীন ৫ লাখের বেশি মানুষ

আপডেটঃ ০৬:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫