ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনে তিস্তার ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনার দাবিতে অবস্থান কর্মসূচি

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৫৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮৩১ বার পঠিত

তিস্তা পানি বণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো রংপুরসহ পাঁচ জেলার ১১টি স্থানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছেন নদী অববাহিকার হাজারো মানুষ।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে রংপুরের কাউনিয়া ব্রিজ থেকে তিস্তা অভিমুখে পদযাত্রা শুরু হয়, যা চলবে দুপুর ১২টা পর্যন্ত।

রংপুরে অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, অভিন্ন নদীর পানি না দিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। ১৫ বছরে আওয়ামী লীগ তিস্তার এক ফোটা পানিও আনতে পারেনি। ভারত বিভিন্ন নদীতে বাঁধ দিয়ে আটকে রাখছে পানি।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে গানের তালে তালে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলসেতু এলাকায় কর্মসূচিতে আসতে থাকেন নেতা-কর্মীরা। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে একযোগে এই কর্মসূচি চলছে।

নীলফামারী ও লালমনিরহাটেও বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। অংশ নেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী-শিক্ষকেরাও। স্থানীয়দের আশা, তিস্তা রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নে এই গণজমায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গাইবান্ধায়ও কয়েকটি পয়েন্টে অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নে কুড়িগ্রামে দুটি পয়েন্টে জড়ো হন বিএনপির হাজারো নেতা-কর্মী। তিস্তা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দ্বিতীয় দিনে তিস্তার ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনার দাবিতে অবস্থান কর্মসূচি

আপডেটঃ ০১:৫৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫