ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের পর প্রথম বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮৭৮ বার পঠিত

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে সরাসরি কোনো কনটেইনার জাহাজসেবা ছিল না। দুই দেশের বাণিজ্যও বিলিয়ন ডলারের কম। তবে সরকারের পটপরিবর্তনের পর আবারও দুই দেশের মধ্যে শুরু হয়েছে সরাসরি বাণিজ্য। সরকার থেকে সরকার (জি টু জি) পর্যায়ে হওয়া চুক্তি অনুসারে বিপুল পরিমাণ চাল নিয়ে বাংলাদেশের পথে রওয়ানা দিয়েছে একটি পাকিস্তানি জাহাজ। আগামী ৪ মার্চ সেটি বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) পোর্ট কাসিম থেকে সরকার থেকে সরকার পর্যায়ের প্রথম পণ্যবাহী কার্গো জাহাজ (বাংলাদেশের উদ্দেশ্যে) যাত্রা করেছে। বড় এই অগ্রগতির মধ্য দিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বাণিজ্য পাঁচ দশক পর পুনরায় শুরু হয়েছে।

পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের (পিএনএসসি) বাল্ক ক্যারিয়ার এমভি সিবি বাংলাদেশে ২৬ হাজার টন চাল নিয়ে যাচ্ছে। ৪ মার্চ জাহাজাটির চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। ১৯৭১ সালের পর থেকে উভয় দেশের মধ্যে এটিই আনুষ্ঠানিকভাবে বাণিজ্য সম্পর্ক পুনরায় চালুর প্রথম কোনও দৃষ্টান্ত।

এর আগে, চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতে চূড়ান্ত হওয়া একটি চুক্তি হয়। এর অধীনে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মাধ্যমে পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানি করবে বাংলাদেশ। আমদানির এই চালানটি দুই ধাপে বাংলাদেশে পৌঁছাবে, যার অর্ধেক ইতোমধ্যেই পাঠানো হয়েছে এবং বাকি ২৫ হাজার টন আগামী মার্চের শুরুতে পাঠানো হবে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন। হাসিনার পতন ও দেশ ছেড়ে ভারতে পলায়নের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উষ্ণতা এবং বাণিজ্যিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

মুক্তিযুদ্ধের পর প্রথম বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু

আপডেটঃ ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫