ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০২:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮৫৭ বার পঠিত

চুরি, ডাকাতি, ছিনতাই রোধে শুরু হওয়া অভিযানের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযান পরিচালনায় বাহিনীর কারও বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতি পাই তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শায়িত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বা বিজিবির কেউ আইন প্রয়োগে গাফিলতি করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শহীদ পরিবারের মূল দাবি ছিল দুটি। তার মধ্যে শহীদ সেনা দিবস ঘোষণা দাবিটি পূরণ করা হয়েছে। আর দোষীদের বিচারের দাবিটি পূরণের জন্য কমিশন গঠন করা হয়েছে। তিন মাসের মধ্যে প্রতিবেদনের ভিত্তিতে তা পূরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক সচিব, বিজিবির প্রধান ও শহীদ পরিবারের সদস্যরা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটঃ ০২:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫