ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রোজায় ইফতারের জন্য মেট্রোরেলে ২৫০ মিলি পানি নেয়া যাবে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৫:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ৮৪৭ বার পঠিত

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল রোববার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে ইফতারের জন্য মাসব্যাপী মেট্রোরেল স্টেশনের প্লাটফর্ম ও ট্রেনে পানি পরিবহন করতে পারবেন যাত্রীরা। তবে, এক্ষেত্রে পরিমাপ নির্ধারণ করে দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)। সে অনুযায়ী, সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পর্যন্ত পানি বহন করতে পারবেন একেকজন যাত্রী।

রমজান মাস উপলক্ষ্যে মেট্রোরেল চলাচলের সময়সূচির বিষয়ে গত ২৭ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম/কনকোর্স/প্রবেশ ও বাহির হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোট্রেনের ভেতর অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

মেট্রোর সময়সূচির বিষয়ে বলা হয়, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া, অন্যান্য দিনে সর্বপ্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭ট ১০ মিনিটে ছাড়বে ও সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে সর্বপ্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে।

এই সময়সূচি অনুযায়ী রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

রোজায় ইফতারের জন্য মেট্রোরেলে ২৫০ মিলি পানি নেয়া যাবে

আপডেটঃ ০৫:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫