ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / ৮১৯ বার পঠিত

ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে দেশের আকাশে উঁকি দিয়েছে পবিত্র রমজান মাসের চাঁদ। এতে রোববার (০২ মার্চ) রমজানের প্রথম রোজা পালিত হতে যাচ্ছে। এদিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও স্বস্তির বৃষ্টি ঝরতে পারে ২ বিভাগে।

গতকাল শনিবার (০১ মার্চ) সন্ধ্যা ৬টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এ সময়ে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ রোববার (০২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া আগামীকাল সোমবার (০৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

আপডেটঃ ১২:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫