ঢাকা
,
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
২৫ ডিসেম্বর দেশে ফিরব ইনশাআল্লাহ : তারেক রহমান
হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর
ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, মাত্রা ছিল ৫ দশমিক ৭
অনলাইন নিউজ ডেস্ক
- আপডেটঃ ১১:১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ৮৫২ বার পঠিত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
গতকাল বুধবার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। তবে, উৎপত্তিস্থল মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকায় হওয়ায় বাংলাদেশে কম্পনের মাত্রা কম অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের এক কর্মকর্তা বলেন, এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে ৪৪৯ কিলোমিটার দূরে ভারত ও মিয়ানমার সীমান্তে এর উৎসস্থল।
তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এ ভূমিকম্পে। তবে, আশঙ্কাজনক ব্যাপার, এ নিয়ে গত ১০ দিনে চারবার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো।
ট্যাগঃ
আবহাওয়া অধিদপ্তর ভারত ভূমিকম্প মাত্রা ছিল ৫ দশমিক ৭ মিয়ানমার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প










