ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভায় যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ৭৯৯ বার পঠিত

২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে ট্যুরিস্ট পুলিশ প্রধান জনাব মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) এর সভাপতিত্বে অন্তর্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালযের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, এনডিসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মাঝে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে জনাব মোঃ মাইনুল হাসান এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, এনডিসি, পিএসসি (অবসরপ্রাপ্ত)। এছাড়াও উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগ, জনাব মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, খুলনা-বরিশাল বিভাগ, জনাব বিধান ত্রিপুরা, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, চট্টগ্রাম বিভাগ এবং ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও, ট্যুরিস্ট পুলিশের সকল রিজিয়নের পুলিশ সুপারগন উক্ত মতবিনিময় সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

উল্লেখ্য যে, ২০১৩ সালের ৬ নভেম্বর “ট্যুরিস্ট পুলিশ” নামক বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হয়। বর্তমানে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টাস এর অধীনে ৪ টি ডিভিশন, ১১ টি রিজিয়ন, ৪২ টি জোনে ৩২ টি জেলায় মোট ১৩০ টি স্পটে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। বর্তমানে ১৩৯৪ জন অনুমোদিত জনবলের বিপরীতে ১২১০ জন ট্যুরিস্ট পুলিশ সদস্য ১৩০ টি পর্যটন স্পটে নিরাপত্তা বিধানের দায়িত্বে নিয়োজিত রয়েছে। ট্যুরিস্ট পুলিশ প্রতিটি ট্যুরিস্ট স্পটে পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণে কাজ করছে। ট্যুরিস্ট পুলিশ দেশি-বিদেশি পর্যটকদের আগমন বৃদ্ধিতে ভূমিকা পালন করে চলেছে যা দেশের জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মতবিনিময় সভায় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসার ও বিকাশে ট্যুরিস্ট পুলিশের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি ট্যুরিস্ট পুলিশ সদস্যদের অধিকতর পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। এসময় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয় এবং দেশের পর্যটন শিল্পের বিকাশে আরো জনবান্ধব এবং পেশাদার পুলিশিং করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভায় যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটঃ ০৪:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫