ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার কী পরিস্থিতি?

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ৮২১ বার পঠিত

বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে প্রায় প্রতিদিনই প্রথমদিকে জায়গা করে নিচ্ছে ঢাকা, যার ব্যতিক্রম ঘটেনি আজও। ১৭৩ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে শহরটি। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

আজ শনিবার (০৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা।

একই সময়ে ২৩৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া ১৯০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো, ১৮৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৭৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের করাচি শহরের স্কোর ১৭৪।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বিশ্বের বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার কী পরিস্থিতি?

আপডেটঃ ১২:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫