ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিলাবৃষ্টির সঙ্গে কালবৈশাখীর ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:২৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / ৮১৫ বার পঠিত

মার্চের শুরু থেকেই এসে বেড়েছে ভ্যাপসা গরমের অনুভূতি। সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ। এই অবস্থায় চলতি মার্চ থেকে মে নাগাদ দেশে অন্তত ৮ দিন বজ্র ও শিলাবৃষ্টি ছাড়াও ৩ দিন কালবৈশাখীর পাশাপাশি ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ও। সেই সঙ্গে এই সময়ে দেশে ৪ থেকে ৭টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

গতকাল শনিবার (০৮ মার্চ) সন্ধ্যা ৬টায় ৩ মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চ থেকে আগামী মে পর্যন্ত সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময়ে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

তবে এই ৩ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মার্চ থেকে আগামী মে নাগাদ দেশে ৫ থেকে ৮ দিন হালকা অথবা মাঝারি ধরনের বজ্র ও শিলাবৃষ্টিসহ ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও এই তিন মাসে দেশে ৪ থেকে ৭টি মৃদু (৩৬-৩৭.৯° সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.১° সে.) ধরনের এবং ২ থেকে ৪টি মাঝারি (৩৮-৩৯.৯° সে.) থেকে তীব্র (৪০-৪১.১° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

শিলাবৃষ্টির সঙ্গে কালবৈশাখীর ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে

আপডেটঃ ১১:২৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫