সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, বনানীতে সড়ক অবরোধ
- আপডেটঃ ০১:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৮৬০ বার পঠিত
রাজধানীতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে পোশাক কারখানার শ্রমিকরা ওই এলাকার সড়ক অবরোধ করেছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আজ সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তবে কোন গাড়ি কীভাবে তাদের চাপা দিয়েছে তা এখনও জানা যায়নি।
বনানী থানার ওসি রাসেল সরকার জানান, রাস্তা পারের সময় দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন।
তিনি জানান, নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাক শ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম জানান, কিছু গাড়ি ভিন্ন রুটে ঘুরে যাচ্ছে। পরিস্থিতি শান্ত করতে কাজ করছে পুলিশ।










