ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র বজ্রপাতসহ শিলাবৃষ্টির আশঙ্কা জানিয়েছেন আবহাওয়াবিদ পলাশ

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৩৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / ৮৩৬ বার পঠিত

চৈত্রের আগেই দাপটে রয়েছে তাপমাত্রা। গরমে হাঁসফাঁস প্রতিটি প্রাণ। সর্বত্রই যেন তাই স্বস্তির বৃষ্টির অপেক্ষা। এই অবস্থায় টানা ২ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টা ১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

আবহাওয়াবিদ পলাশ লিখেছেন, শুক্রবার রাত ৯টার পর থেকে শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে তীব্র বজ্রপাতসহ শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। শিলাবৃষ্টির আশঙ্কা অপেক্ষাকৃত বেশি সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার উপরে।

পোস্টে এই আবহাওয়াবিদ আরও লিখেছেন, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর, ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ ও সদর উপজেলার উপরে বজ্রপাতসহ শিলাবৃষ্টি প্রবল আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি সিলেট জেলার কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ছাড়াও সদর উপজেলা ও কুলাউড়া উপজেলার উপরে বজ্রপাতসহ শিলাবৃষ্টি প্রবল আশঙ্কা করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি বজ্রপাতসহ শিলাবৃষ্টি আশঙ্কা করা হচ্ছে কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও সদর উপজেলার উপরে।

এছাড়াও আজ শনিবার (১৫ মার্চ) রাতে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার উপরে বজ্রপাতসহ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে জানিয়ে পোস্টে তিনি আরও লিখেছেন, শনিবার সকাল ১০টা পর্যন্ত দেশের অন্যান্য বিভাগে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

তীব্র বজ্রপাতসহ শিলাবৃষ্টির আশঙ্কা জানিয়েছেন আবহাওয়াবিদ পলাশ

আপডেটঃ ১১:৩৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫