ট্রেনে ঈদযাত্রায় আজ মিলবে ২৫ মার্চের টিকিট
- আপডেটঃ ১২:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ৮৬১ বার পঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার থেকে। সেই ধারাবাহিকতায় ঈদের আগে ২৫ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে আজ শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে ২৫ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
গতকাল শুক্রবার (১৪ মার্চ) অনলাইনে চলে ২৪ মার্চের অগ্রিম টিকিট বিক্রি। আজ সকালে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। দুপুর দুইটায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট।
এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা ৩৫ হাজার ৯৩৫টি। তবে কমলাপুর রেলস্টেশনে কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। যার কারণে টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন কিংবা ঘণ্টার পর ঘণ্টাও অপেক্ষা করতে হচ্ছে না।
এদিকে গতকাল শুক্রবার (১৪ মার্চ) প্রথম দিনে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ১৫ হাজার ৭৭৩টি টিকিটের বিপরীতে ২০ লাখ হিট পড়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন।
গণমাধ্যমকে তিনি জানান, শুক্রবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি হয়। এ নিয়ে কোনো সমস্যা হয়নি। অভিযোগ পাওয়া যায়নি।










