ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দলে খেলতে দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০৪:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ৮৮১ বার পঠিত

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। আর ক’দিন বাদেই বাংলাদেশকে যিনি প্রতিনিধিত্ব করবেন মাঠে, কয়েক হাজার মাইল দূর থেকে তার আগমনী বার্তা শোনার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছিল দেশের কোটি ফুটবল ভক্ত।

আজ সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী বিমানটি।

এর আগে, গতকাল রোববার (১৬ মার্চ) বাংলাদেশ সময় রাত ২টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেটের ফ্লাইটে রওনা হন হামজা।

জানা গেছে, ফুটবলার হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে বাফুফের ৭ জন নির্বাহী সদস্য রয়েছেন। তারা ইমিগ্রেশন সম্পন্ন করার পরপরই হামজাকে বরণ করে নেন। তাদের সঙ্গে রয়েছেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও। বরণ পর্ব শেষে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে যাবেন হামজা।

পরে সেখানে নিজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। তার আগমনের খবরে ইতোমধ্যে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

এদিকে হামজাকে একনজর দেখার জন্য সিলেট এয়ারপোর্টের বাইরে তার সমর্থকরা ভিড় জমিয়েছেন। রয়েছেন গণমাধ্যমকর্মীরাও।

হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, হামজার জন্ম হয়েছে লন্ডনে। কিন্তু ছোটবেলা থেকে আমি তাকে মাঝেমধ্যে দেশে নিয়ে আসতাম। সে কয়েক মাস সময় এখানে থাকত। দেশের মাঠঘাট ঘুরে বেড়াত। গ্রামের ছেলেদের সঙ্গে খেলাধুলা করত। যে কারণে দেশের প্রতি তার একটা আলাদা ভালোবাসা আছে। এই ভালোবাসা থেকেই হামজা বাংলাদেশের জাতীয় দলে খেলার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, হামজা এর আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবারের আসাটা বিশেষ। কারণ, প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে আসছেন তিনি। স্মরণীয় এ সফরে তার সঙ্গী মা, স্ত্রী ও সন্তানেরা।

সব ঠিক থাকলে আগামীকাল ঢাকায় আসতে পারেন হামজা। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

জাতীয় দলে খেলতে দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

আপডেটঃ ০৪:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫