ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সর্ববৃহৎ যমুনা রেলসেতুর উদ্বোধন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / ৮৬৬ বার পঠিত

টাঙ্গাইলে যমুনা নদীর উপর দেশের সর্ববৃহৎ দুই লাইনের রেলসেতুর উদ্বোধন করা হয়েছে। বহু প্রতীক্ষিত এই রেলসেতু উদ্বোধনের পর উদ্বোধনী ট্রেনটি যাত্রা শুরু করেছে।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) টাঙ্গাইলের ইব্রাহিমাদ স্টেশন থেকে ট্রেনটি রওনা হয়েছে এবং যমুনা রেলসেতু পার করে সিরাজগঞ্জ সায়েদাবাদ এলাকায় পৌঁছায়।

যমুনা নদীতে বর্তমান সড়ক সেতুর পাশে নতুন এই রেলসেতুটি নির্মাণ করা হয়েছে। আসা-যাওয়ার রয়েছে দুটি লাইন।

গত ১২ ফেব্রুয়ারি থেকে নতুন একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। সেতুটির দুটি লাইনেই চলবে ট্রেন। ডাবল ট্র্যাকের নতুন রেল সেতুতে ট্রেন চলতে পারবে ১২০ কিলোমিটার গতিতে। যমুনা রেলসেতু হয়ে চলা ট্রেনের আসনভেদে ভাড়া বাড়বে ৪৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত। আর তা কার্যকর হবে ১৯ মার্চ থেকে। ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ নতুন রেলসেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয় ২০১৬ সালে। এর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৬ হাজার ৮শ কোটি টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ নিযুক্ত জাপানী রাষ্টদূত সাইদা সিনচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুয়াকি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে মহাপরিচালক মো.আফজাল হোসেন।

ইব্রাহিমমাবাদ স্টেশনে আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে ট্রেনযোগে সিরাজগঞ্জের সায়েদাবাদ রেলস্টেশনে যান তাঁরা।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

দেশের সর্ববৃহৎ যমুনা রেলসেতুর উদ্বোধন

আপডেটঃ ০১:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫