ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যান সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:১৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ৮৩৪ বার পঠিত

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আজ বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিকরগাছার গদখালি এলাকার নাজমা খাতুন (৫০), একই উপজেলার বামনালী গ্রামের হাসান ইকবাল (৩০) ও তার কন্যা রত্না খাতুন (১২)। নিহতরা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুইজন।

তিনি আরও বরেন, আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যান সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

আপডেটঃ ০১:১৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫