ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে বজ্র ও শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:২৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / ৮১৬ বার পঠিত

চৈত্রের শুরু থেকেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। ইতোমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৬ ডিগ্রিতে। সর্বত্রই যখন গরমে হাঁসফাঁস জনজীবন, দেশের কয়েকটি জেলায় তীব্র বজ্রপাতসহ ঝরতে পারে স্বস্তির বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আভাস দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় আবাহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৯ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে, আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামিকাল শুক্রবার (২১ মার্চ) ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া বর্ধিত ৫ (পাঁচ) দিনের শুরুর দিকেও বৃষ্টিপাতের এ প্রবণতা বজায় থাকতে পারে এবং শেষের দিকে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

সারাদেশে বজ্র ও শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস

আপডেটঃ ১১:২৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫