ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের ১২৪ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ চারে ঢাকা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / ৮২৬ বার পঠিত

বায়ুদূষণে শীর্ষ চারে রাজধানী ঢাকা। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের তালিকায় শীর্ষ ৪ নম্বরে উঠে এসেছে ঢাকা। সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

সংস্থাটি জানায়, ২৩৬ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। সেখানকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। দ্বিতীয় স্থানে রয়েছে আলজেরিয়ার আলজিরস শহর। তাদের স্কোর ২০০, অর্থাৎ সেখানকার বাতাস বসবাসকারীদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

১৭১ স্কোর নিয়ে র‍্যাঙ্কিংয়ের তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। আর ১৬৯ স্কোরন নিয়ে তালিকার পঞ্চম স্থানে নেপালের কাঠমান্ডু। এই দুই শহরের বাতাসই ‘অস্বাস্থ্যকর’।

এ তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ । ১৬০ পয়েন্ট থাকায় আইকিউএয়ারের তথ্যানুযায়ী এখানকার বাতাসের মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বিশ্বের ১২৪ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ চারে ঢাকা

আপডেটঃ ১২:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫