ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক-কাভার্ড ভ্যান

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / ৮৬৬ বার পঠিত

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে মিলিয়ে ছয়দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে জরুরি নিত্যপণ্য এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

গতকাল শনিবার (২২ মার্চ) রাতে মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে সহকারী সচিব মো. জসিম উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে সড়ক মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে বিদ্যুৎ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষ্যে আগামী ২৫ হতে ২৮ মার্চ এবং ঈদ পরবর্তী ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ রাখা হবে।

তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

ঈদে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক-কাভার্ড ভ্যান

আপডেটঃ ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫