তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
- আপডেটঃ ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ৮৬৮ বার পঠিত
চৈত্রের গরমে সর্বত্রই হাঁসফাঁস জনজীবন। কয়েক দিনের বৃষ্টিপাতের পর ফের তাপমাত্রার পারদ উঠেছে ৩৪ ডিগ্রিতে। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা ৩ দিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।
গতকাল সোমবার (২৪ মার্চ) রাতে দেওয়া ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামীকাল বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এছাড়া আগামী ৫ (পাঁচ) দিন তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।










