তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ
- আপডেটঃ ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / ৮০৬ বার পঠিত
ক্রমেই বাড়ছে চৈত্রের খরতাপ। বৃষ্টির পরিমাণও কমে আসছে অনেকটা। সামনের দিনগুলোতে আবহাওয়া আরও চরমভাবাপন্ন হবে বলে পাওয়া যাচ্ছে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গতকাল বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য।
গতকাল বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে । রাজশাহী, রাঙ্গামাটি, ফেনী, সীতাকুন্ড, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামিকাল শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।










