ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ুদূষণের শীর্ষে ভারতের দিল্লি, ঢাকার অবস্থা কী?

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ০১:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ৮০৮ বার পঠিত

বিশ্বের বড় বড় শহরগুলোতে বায়ুদূষণ দিন দিন আরও ভয়াবহ হচ্ছে, এবং এর মধ্যে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর এবং বাংলাদেশের রাজধানী ঢাকা অন্যতম। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে এ শহরগুলোর বায়ুদূষণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৯৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এছাড়া ১৪৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশ নম্বরে রয়েছে ঢাকা।

এছাড়া ২২০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। এরপরে ১৮৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর; ১৭১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে মিশরের কায়রো শহর। এবং ১৬৪ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন শহর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

বায়ুদূষণের শীর্ষে ভারতের দিল্লি, ঢাকার অবস্থা কী?

আপডেটঃ ০১:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫