ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেটঃ ১২:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ৮৯৯ বার পঠিত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এ বছর এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষা চলার সময় ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের গুজব ছাড়ানোর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাই সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা গবেষকরা। পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করারও আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

এ ছাড়া ঢাকায় পরীক্ষা হলে ২০০ গজের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট ছাড়া কেউ যেন ঢুকতে না পারে সে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

অর্থআদালতডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার হতে বিরত থাকুন।

আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু

আপডেটঃ ১২:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫